ব্যবহারিক: এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়

আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবহারিক: এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয় – যা কৃষি সমবায় ও পারিবারিক খামার এর অন্তর্ভুক্ত। ব্রয়লার খামার থেকে সাফল্য পেতে হলে প্রথমেই চাই সুষ্ঠু পরিকল্পনা । এছাড়াও প্রয়োজন হবে কারিগরি জ্ঞান ও দক্ষতা। এককভাবে প্রতি ব্যাচে ১০০ ব্রয়লার উৎপাদনের লক্ষ্যে এদেরকে ৪-৫ সপ্তাহ পালনের জন্য একটি ঘর এবং খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য আরেকটি ঘর প্রয়োজন হবে।

খামারটি খোলা জমি ছাড়াও বাড়ির ছাদ, বারান্দা বা পরিত্যক্ত স্থানেও করা যেতে পারে। এতে জমিবাবদ কোন খরচ লাগবে না। যেহেতু নির্দিষ্ট বয়সের পর ব্রয়লারের বৃদ্ধির হার কমতে থাকে ও খাদ্য গ্রহণের হার বেড়ে যায়, তাই বেশিদিন পালন করলে উৎপাদন খরচ বাড়বে এ লাভের হার কমে যাবে ।

ব্রয়লার যেহেতু কম সময়ে পুনঃপুন বাজারজাত করা যায় সে কারণে কম মূলধন খাটিয়ে অধিক মুনাফা অর্জন করা যায় । ব্রয়লার খামার স্থাপন ও পরিচালনায় স্থায়ী ও আবর্তক বা চলমান এই দুই ধরনের খরচ হবে । যথা:-

ব্যবহারিক: এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়

 

একটি মডেল:

নিচে এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব একটি টেবিল আকারে একটি মডেল দেওয়া হলো (বাংলাদেশের প্রেক্ষাপটে আনুমানিক):

খরচ/আয় এর আইটেমপরিমাণ (১০ মুরগির জন্য)একক মূল্য (টাকা)মোট মূল্য (টাকা)মন্তব্য
ব্যয়:
মুরগির চারা (১০টি)১০ পিস৭৫৭৫০প্রতিটি চারার দাম ৭৫ টাকা
খাদ্য (খাদ্যের খরচ)৩০ দিন৩০ টাকা/দিন৯০০দৈনিক ৩০ টাকা খাদ্য খরচ
ভ্যাকসিন ও ওষুধ২০০সম্পূর্ণ সময়ের জন্য অনুমান
পানি ও বিদ্যুৎ খরচ১০০পানির বিল ও বিদ্যুৎ খরচ
অন্যান্য খরচ (পরিচ্ছন্নতা, পরিবহন)৫০আনুমানিক
মোট খরচ২০০০

 

১) স্থায়ী খরচ

স্থায়ী খরচের মধ্যে রয়েছে জমি, শেড তৈরি, অফিস ঘর, খাদ্য ও অন্যান্য জিনিসপত্র রাখার স্থান এবং অসুস্থ ও মৃত পাখি সৎকার করার জায়গা ইত্যাদি বাবদ খরচ। এছাড়াও রয়েছে আসবাবপত্র এবং ব্রয়লারের ঘরে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও উপকরণ, যেমন:- ব্রুডার, খাবার ও পানির পাত্র, হিটার বা স্টোভ, বায়ু, খাদ্য মাপার জন্য নিক্তি বা ব্যালাপ, বেলচা, বালতি, কোদাল, চাকু, দড়ি, ব্রাশ ইত্যাদি ক্রয়বাকা খরচ। এখানে ১০০টি ব্রয়লার পালনের স্থায়ী খরচের একটি মডেল হিসাব ছকে দেয়া হলো:-

 

এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়

 

২) আবর্তন খরচ

আবর্তক বা চলমান খরচের মধ্যে রয়েছে একদিন বাসের ব্রয়লার বাচ্চা সাবাবদ খরচ, সুষম খাদ্যের মূল্য, খামার পরিচালনায় জনবলের বেতন-ভাতাবাবদ খরচ, পরিবহন ও যাতায়াত খরচ, মূলধনের সুদ, অপচয় খরচ, মেরামত খরচ, বিদ্যুৎ ও পানির বিল, অসুস্থ বা মৃত ব্রয়লারের মূল্য ইত্যাদি । বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত ১০০টির মধ্যে প্রায় ৫টি ব্রয়লারের মৃত্যু ঘটতে পারে। এখানে ১০০টি ব্রয়লার পালনের আবর্তক খরচের একটি মডেল হিসাব ছকে দেয়া হলো:-

 

এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়

 

প্রকৃত ব্যয় হিসাবের জন্য মোট আবর্তক খরচের সঙ্গে দুরগির ঘর যন্ত্রপাতি, মূলধন ও আবর্তক খরচের উপর অপচয় খরচ হিসাব করতে হবে।

 

মোট বার্ষিক অপচয় খরচ
  • ব্রয়লারের ঘরের উপর ৫% (৮.০০০/- টাকার উপর ৫%) = 800/- টাকা
  • যন্ত্রপাতির উপর (৪,০০০/- টাকার উপর ১০%) = ৪০০/- টাকা
  • মোট স্থায়ী মূলধন ও আবর্তক প্রচের উপর ১৫% ( ১২,০০০/- + ১৭,০০০/- এর উপর ১৫% ) = ৪,৩৫০/- টাকা অতএব, মোট বার্ষিক অপচয় খরচ = ৫,১৫০/- টাকা

এক বছরে যদি ১০টি ব্যাচ পালন করা যায়, তবে একটি ব্যাচের মোট অপচয় খরচ = ৫১৫/-

অতএব, মোট ব্যয়া = মোট চলমান খরচ + একটি ব্যাচেনা মোট অপচয় চ = ১৭,০০০/- + ৫১৫/- = ১৭,৫১৫/- টাকা

 

খামারের আয়

খামারের আয়ের মধ্যে রয়েছে জীবিত ব্রয়লার বা মাংস বিক্রিবাবদ আয়, বিষ্ঠা বা ব্যবহৃত লিটার বিক্রিবাবদ আয় ও পুরনো বা অকেজো জিনিসপত্র বিক্রিবাবদ আয় ইত্যাদি। পারিবারিক ব্রয়লার খামারের আয় একদিন ব্যাসের ব্রয়লারের বাচ্চার মূল্য, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য, পানি ও বিদ্যুৎ খরচ ও ব্রয়লার বিভিন্ন উপর অনেকখানি নির্ভর করে।

এখানে ১০০টি ব্রয়লার পালনের আয়ের একটি মডেল হিসাব ছকে দেয়া হলোঃ-

 

এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়

 

অতএব, প্রতি ব্যাচ চলার পালনে নিট লাভ  = মোট আয় মোট ব্যয়

= ২০,২৪০/- – ১৭,১৫০/-
= ৩,০৯০/- টাকা

 

চূড়ান্ত মূল্যায়ন

সৃজনশীল প্রশ্ন

১। জামাল এবং কামাল দুইভাই শিক্ষিত এবং আধুনিক কৃষি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। কিন্তু তাদের পৈত্রিক জমি কম হওয়ায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহারে আগ্রহ পাননা। তারা তাদের সমমনা কৃষকদের নিয়ে একটি সমবায় গঠন করল। এর ফলে কৃষি উপকরণ জন্য পন্য উৎপাদন এবং বিপননে এক নতুন যুগের সূচনা হলো ।

ক) কৃষি সমবায় কাকে বলে?

খ) জামাল ও কামাল কৃষি সমবায় সংগঠন করলেন কেন? ব্যাখ্যা কর।

গ) কৃষি উপকরণ নয়, সেচ পানি সংগ্রহ এবং কার্যকরী ব্যবহারে কৃষি সমবায় সংগঠনটি কীভাবে জামাল এবং কামালকে সহায়তা করতে পারবে? ব্যাখ্যা কর।

ঘ) জামাল ও কামালের গঠিত কৃষি সমবার সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।

 

২। ময়মনসিংহের আমশোলা গ্রামের কৃষকেরা তাদের নিজের জমিতে একাকী ফসল চাষ করে নানা সমস্যায় পড়েন। যদিও অনেক কষ্টে ভালো ফলন পান, কিন্তু তার সঠিক নাম তারা পান না। পরবর্তীতে তারা উপজেলা সমবা কর্মকর্তার পরামর্শে কৃষি সমবায় গঠন করেন এবং সকল ঝুঁকি মোকাবিলা করে লাভের মুখ দেখেন ।

ক) কৃষি সমবায়ের অভ

খ) কৃষি ঋন প্রাপ্তিতে কৃষি সমবায় প্রয়োজন কেন?

গ) আসশোলা আমের কৃষকগণ কী কী সমস্যায় পড়েন তা ব্যাখ্যা করুন।

ঘ) উপজেলা সমবায় কর্মকর্তার পরামর্শে কৃষকরা কীভাবে লাভবান হন-বিশ্লেষণ করুন।

 

৩। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান পড়াশোনার ফাঁকে ফাঁকে বাড়িতে এসে তার বাবাকে কৃষি কাজে সাহায্য করেন। অতি সম্প্রতি একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করে তিনি কৃষির উপকরণ সংগ্রহ, উৎপাদন ও ব্যবহার সমগ্রক জানতে পারেন। কৃষি উৎপাদনে সহায়ক এসব কাজগুলো কৃষি সমবায়ের মাধ্যমে প্রয়োগ করে তিনি নিজের ও এলাকার উন্নয়ন করতে চান।

ক) কৃষি উপকরণ কী?

খ) কৃষির কী কী উপরকরণ কৃষকগণ ব্যবহার করে থাকেন?

গ) হাসান তার এলাকায় কীভাবে কৃষি সমবায়ের উদ্যোগ কাজে লাগাবে?

ঘ) “কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ ও তার ব্যবহার প্রগতিশীল হাসানের মতো কৃষকদের উন্নয়নের সোপান”- যুক্তি দ্বারা বিশ্লেষণ কর।

 

৪। আতাউর একজন বুদ্ধিদীপ্ত ও পরিশ্রমী কৃষক। বসতভিটার ফাকা জায়গায় পরিবারের অন্য সদস্যদের সহযোগীতায় একটি সবজী ও পোলট্রি খামার গড়ে তোলার পরিকল্পনা করলেন। খামার নির্মাণের প্রয়োজনীয় পাতের কথা বিবেচনা করে কিরূপ খরচ হবে এবং বছরান্তে মুনাফাই কেমন হবে তারও একটি ছক তৈরী করলেন ।

ক) স্থায়ী খরচ কাকে বলে?

খ) পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করুন।

গ) আতাউর সাহেবের যে পোল্ট্রি খামার গড়ে তোলার পরিকল্পনা করেছেন তার একটি ব্যয় বাজেট তৈরি করুন।

ঘ) পরিকল্পনা ও সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব-নিকাশের উপর নির্ভর করে খামার স্থাপন করা উচিত’-আতাউর সাহেবের বিচক্ষতার মাধ্যমে বিশ্লেষণ করুন।

 

৫। ময়মনসিংহের ইমি ও ইফতির কথা কে না জানে? তারা ভাই-বোন মিলে গ্রামে তৈরি করে ইমি ও ইফতির পারিবারিক খামার। তারা প্রথমে নিজ আঙ্গিনায় দেশি জাতের মুরগি পালন করে এবং এতে তেমন লাভ না হওয়ায় পোল্ট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে উন্নত জাতের মুরগি ও হাঁস নিয়ে নতুনভাবে খামারটি পরিচালনা করেন। অল্প সময়ের মধ্যেই তারা সফলতা লাভ করলেন। কিন্তু তারা লক্ষ্য করলেন। তাদের খামারের বর্জ্যগুলো বাড়ির পরিবেশনক দূষিত করছে। এ অবস্থায় তারা খামারের বর্জ্যগুলো পচিয়ে ফসলের জমিতে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন।

ক) পারিবারিক খামার কাকে বলে?

খ) বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।

গ) ইমি ও ইফতির সফলতার কারণ ব্যাখ্যা করুন।

ঘ) ইমি ও ইফতির উদ্যোগটির যৌক্তিকতা বিশ্লেষণ করুন।

 

৬। মুনিয়া জান্নাত তার বাড়ির পাশে একটি অনাবাদী পতিত পুকুর আছে সেখানে কোনো প্রকার মাছ চাষ করা হয় না। তার পরিবার তেমন স্বচ্ছল ও নয় এবং দুই তিন জন সদস্য বেকারও আছে। তাই তারা পারিবারিক অসচ্ছলতা, বেকারত্ব ও পুষ্টি চাহিদার কথা বিবেচনা করে ঐ পরিত্যাক্ত পুকুরটিতে মৎস্য খামার স্থাপনের সিদ্ধান্ত নেয়

ক) পারিবারিক মৎস্য খামারের মূল উদ্দেশ্য কী?

(খ) মাছ খাবি খায় কেন? ব্যাখ্যা করুন?

গ) মুনিয়া জান্নাত তার খামারটি পরিচালনার জন্য যে ধাপগুলো অনুসরণ করবে তার বর্ণনা দিন ।

ঘ) মুনিয়া জান্নাতের উল্লেখিত খামার স্থাপনের সিদ্ধান্তটি মূল্যায়ন করুন।

 

Leave a Comment