আজকে আমাদের আলোচনার বিষয়-চাষ উপযোগী মাছের পোনা শনাক্তকরণ
চাষ উপযোগী মাছের পোনা শনাক্তকরণ
ব্যবহারিক
বিষয়: চাষ উপযোগী মাছের পোনা শনাক্তকরণ
উপকরণ
১। বুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমনকাপ, নাইলোটিকা, মারে এবং রাজপুঁটি মাছের পোনা।
২। আতশী কাঁচ
৩। কিছু লৰণ
৪ | টেবিল
৫। বালতি, মগ
৬। ব্যবহারিক খাতা
৭। এক টুকরো পাতলা কাপড়
৮। পেন্সিল।

কাজের ধাপ
১। কাছাকাছি অবস্থিত কোন মাছের পোনা উৎপাদন খামারে যান। সেখানে যেসব পোনা পাওয়া যায় সেগুলো বালতিতে রাখুন। বালতির উপরিভাগ কাপড় দিয়ে ঢেকে দিন।
২।পরীক্ষাগারে নেয়ার পর পোনাগুলো লাফালাফি করলে কিছুক্ষন সামান্য লবণযুক্ত পানিতে ডুবিয়ে রাখুন। এতে মাছের পোনাগুলো মরে যাবে।
৩। এরপর মাছের পোনাগুলো ট্রেতে রাখুন। প্রতিটি পোনা ভালোভাবে পরীক্ষা করুন। এদের মাথা, মুখ, দেহ পাখনা এবং আইন ইত্যাদি আতশী কাঁচের সাহায্যে পর্যবেক্ষ করুন।
৪। তাত্ত্বিক অধ্যানের বর্ণনার সাথে মিলিয়ে কোনটি কোন মাছের পোনা তা সনাক্ত করার
৫। এবার সনাক্তকৃত পোনাগুলোর চিত্র ব্যবহারিক খাতায় আঁকুন। দেহের অংশগুলো চিহ্নিত করে পোনা মাছের

হ্যাচারির উপাদান
হ্যাচারি তৈরির প্রথম শর্তই হলো স্থান নির্বাচন। যে সব স্থানের মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, পুকুরে সারা বছর পানি থাকে, পানি সরবরাহ বা নিস্কাশনের ব্যবস্থা রয়েছে, পানির গুনাগুন মৎস্য চাষের উপযোগী ও যাতায়াতের ভালো ব্যবস্থা থাকে, সেখানে হ্যাচারি স্থাপন করা যায়। এ ছাড়া হ্যাচারিতে উৎপাদিত পোনার জন্য আশে পাশে চাহিদা থাকতে হবে। হ্যাচারি নির্মাণ করার জন্য প্রয়োজনী উপকরণাদি ও মাছের খাদ্য সরবরাহ সুনিশ্চিত এবং পরিবেশ দুষণমুক্ত হলেই কেবল হ্যাচারি নির্মাণ করা যেতে পারে।

হ্যাচারির মডেল
- চাইনিজ হ্যাচারি: এটি সিমেন্টের তৈরি একটা বৃত্তাকার জলাধার যার মধ্যে জল নিরবচ্ছিন্ন ভাবে বৃত্তপথে প্রবাহিত হতে থাকে।
- গ্লাস জার হ্যাচারি: এটি একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা যার মধ্যে অনেক কাচের তৈরি জার থাকে। প্রতি জারে প্রায় ৫০ হাজার মতো ডিম রাখা হয় এবং নলের সাহায্যে জলপ্রবাহের মাধ্যমে ডিম ফোটানো হয়।
- সিমেন্টর তৈরি জলাধার হ্যাচারি: এই ধরনের হ্যাচারিতে সিমেন্টের তৈরি প্রায় ৫ বর্গমিটার ও ১ মিটার গভীরতা যুক্ত চতুষ্কোণ চৌবাচ্চা থাকে। প্রতিটি চৌবাচ্চাতে ২০টি করে হ্যাচিং জাল জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। জালের মধ্যে নিষিক্ত ডিমগুলোকে ছড়িয়ে দিতে হয়। ডিম এখানে জলের আন্দোলনের প্রস্ফুটিত হয় এবং ডিমপোনাগুলো চৌবাচ্চার মধ্যে সঞ্চিত হয়।
