Bag Ed – ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন। ১৯৯৭ সালে সার্ডে এ প্রোগ্রামটি চালু হয়। এ প্রোগ্রামের লেভেল হলো কৃষি শিক্ষায় স্নাতক ও বিএড সমমান। বিএজিএড ডিগ্রীধারীগণ মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসায় কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করলে তারা বিএড ডিগ্রীধারীগণের ন্যায় সমান বেতন স্কেল এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এছাড়া বিএজিএড ডিগ্রীধারীগণের এমএড করার এবং কৃষি সংশ্লিষ্ট সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার সুযোগ রয়েছে।
Table of Contents
Bag Ed – ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন

কোর্সের মেয়াদ:
বিএজিএড প্রোগ্রামটি ০৩ (তিন) শিক্ষাবর্ষ বা ০৬ (ছয়) সিমেস্টার মেয়াদী। প্রতিটি সিমেস্টারের ব্যাপ্তি ০৬ (ছয়) মাস। ভর্তিকৃত একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ ০৬ (ছয়) শিক্ষাবর্ষ অর্থাৎ ভর্তির সিমেস্টার থেকে শুরু করে পরবর্তী ১২ (বার) সিমেস্টার পর্যন্ত্ বহাল থাকবে। তবে কোন শিক্ষার্থী ০৬ (ছয়) শিক্ষাবর্ষে প্রোগ্রামের সকল কোর্সে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার ২ বছরের মধ্যে তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল পুনরায় ০২ (দুই) শিক্ষাবর্ষের জন্য তাকে ভর্তির অনুমতি দিবে। এ ধরনের ভর্তি রেজিস্ট্রেশনকে পুনঃরেজিস্ট্রেশন (De-novo Registration) হিসাবে গণ্য করা হবে এবং আবেদনকারীকে আবেদনের পূর্বে প্রোগ্রামের শতকরা সত্তর ভাগ (৭০%) কোর্স সফলভাবে সমাপ্ত করেছেন মর্মে স্কুলকে নিশ্চিত করতে হবে।
কোর্সে ভর্তির যোগ্যতা:
এইচএসসি (বিজ্ঞান/কৃষি গ্রুপ অথবা কৃষি বিজ্ঞান বিষয়সহ যে কোন গ্রুপ) অথবা চার বা তিন বছর মেয়াদি কৃষি ডিপোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ (দুই) প্রাপ্ত হতে হবে। যে কোন পেশা ও বয়সের ব্যক্তি এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। মাধ্যমিক বিদ্যালয় বা দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পেশায় নিয়োজিত প্রার্থীর বেলায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য। আসন সংখ্যার চেয়ে বেশি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সংশিষ্ট ভর্তি কমিটির নির্ধারিত পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করা হবে।

কোর্সের মোট ক্রেডিট:
সর্বমোট ক্রেডিট হলো ৯৫ (পঁচানব্বই)। প্রতি ক্রেডিট ১৫ ঘন্টার লেকচার + ১৫ ঘন্টার পাঠ বা ৩০ ঘন্টার শিক্ষা কার্যক্রমের সমতুল্য হবে।
প্রগ্রামের কোর্স সমুহ:
প্রথম সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ১২০১ | কৃষিপরিচিতিওপরিবেশ | Introductory Agriculture & Environment | ২ |
| ২ | বিএই ১১০২ | বীজ ও বীজ প্রযুক্তি | Seed & Seed Technology | ১ |
| ৩ | বিএই ১৩০৩ | মাঠ ফসল উৎপাদনের মৌলনীতি ও খামার ব্যবস্থা | Technology Basic Principles of Field Crop Production & Farming Systems | ৩ |
| ৪ | বিএই ১২০৪ | মৃত্তিকা বিজ্ঞান | Soil Science | ২ |
| ৫ | বিএই ২৩০৩ | খামার যন্ত্রপাতি | Farm Machinaries | ৩ |
| ৬ | বিএই ১৩০৬ | মাছের চাষ ও ব্যবস্থাপনা | Aquaculture & Management | ৩ |
| ৭ | বিএই ২৩০৪ | গৃহপালিত পশুপালন | Husbandry of Domestic Animals | ৩ |
মোট ক্রেডিট = ১৭

দ্বিতীয় সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ২৩০১ | মাঠ ফসল উৎপাদনের কৌশল | Techniques of Field Crop Production | ৩ |
| ২ | বিএই ২২০২ | উদ্ভিদ পুষ্টি ও সার | Plant Nutrition & Fertilizer Management | ২ |
| ৩ | বিএই ২১০৬ | ব্যবস্থাপনা বন ও জীব বৈচিত্র্য | Forest & Biodiversity Fish Feed & Nutrition | ১ |
| ৪ | ২২০৫ | মাছের খাদ্য ও পুষ্টি | Husbandry of Domestic Birds & | ২ |
| ৫ | ১৩০৫ | গৃহপালিত পাখি পালন ও হাঁস–মুরগির হ্যাচারি ব্যবস্থাপনা | Hatchery Management | ৩ |
| ৬ | বিএই ৫২০৭ | পরিসংখ্যান | Statistics | ২ |
| ৭ | বিএই ৩২০৬ | শিক্ষা মনোবিজ্ঞান ১ | Educational Psychology 1 | ২ |
মোট ক্রেডিট = ১৫

তৃতীয় সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ৫২০১ | ফসলের রোগ ও আগাছা | Crop Diseases & Weeds | ২ |
| ২ | বিএই ৬২০৪ | ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ | Cultivation of Ornamental Plants | ২ |
| ৩ | বিএই ৪৩০১ | ফল চাষ | Fruit Culture | ৩ |
| ৪ | বিএই ৩২০২ | সেচ পদ্ধতি ও ব্যবস্থাপনা | Irrigation System & Management | ২ |
| ৫ | বিএই ৩২০৩ | বনায়ন | Afforestation | ২ |
| ৬ | বিএই ৪৩০৩ | গৃহপালিত পশুর রোগ ও প্রতিকার | Diseases & Remedies of Domestic Animals | ৩ |
| ৭ | বিএই ৪২০৭ | শিক্ষা মনোবিজ্ঞান ২ | Educational Psychology 2 | ২ |
মোট ক্রেডিট ১৬

চতুর্থ সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ৪৩০২ | ফসলের পোকা মাকড় ও ইঁদুর দমন | Control of Crop Insects, Mites & Rats | ৩ |
| ২ | বিএই ৬২০২ | কৃষি অর্থনীতি | Agricultural Economics | ২ |
| ৩ | বিএই ৫২০৩ | মাছের স্বাস্থ্য পরিচর্যা | Fish Health Care | ২ |
| ৪ | বিএই ৫২০২ | গৃহপালিত পাখির রোগ ও প্রতিকার | Diseases & Remedies of Domestic Birds | ২ |
| ৫ | বিএই ৩৩০৭ | শিক্ষানীতি ১ | Principle of Education 1 | ৩ |
| ৬ | বিএই ৪২০২ | শিক্ষা মূল্যায়ন ও নির্দেশনা ১ | Educational Evaluation & Guidance 1 | ২ |
| ৭ | বিএই ৫২০৬ | শিক্ষার ইতিহাস ১ | History of Education 1 | ২ |
মোট ক্রেডিট ১৬

পঞ্চম সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ৩৩০১ | সবজি চাষ | Vegetable Culture | ৩ |
| ২ | বিএই ৩২০৪ | বনজ নার্সারী | Forest Nursery | ২ |
| ৩ | বিএই ৬২০৩ | মৎস্য আহরণ ও সংরক্ষণ | Fish Harvesting and Preservation | ২ |
| ৪ | বিএই ৪১০৪ | গাভীর জাত উন্নয়ন ও দুগ্ধ খামার স্থাপন | Dairy Breed Improvement and Establishment of Dairy Farm | ১ |
| ৫ | বিএই ১২০৭ | মাতৃভাষা বাংলা | Mother Tongue Bangla | ২ |
| ৬ | বিএই ২২০৭ | ইংলিশ–ওর্যাল কম্যুনিকেশন এন্ড স্টাডি স্কিলস | English-Oral Communication & Study Skills | ২ |
| ৭ | বিএই ৪২০৫ | শিক্ষানীতি ২ | Principle of Education 2 | ২ |
| ৮ | বিএই ৫২০৫ | শিক্ষা মূল্যায়ন ও নির্দেশনা ২ | Educational Evaluation & Guidance 2 | ২ |
মোট ক্রেডিট ১৬

ষষ্ঠ সিমেস্টারের কোর্সসমূহ:
| ক্রম | কোর্স কোড | বাংলা নাম | ইংরেজী নাম | ক্রেডিট |
| ১ | বিএই ৬২০১ | কৃষি সম্প্রসারণ | Agricultural Extension | ২ |
| ২ | বিএই ৫২০৮ | কম্পিউটার পরিচিতি ও ব্যবহার | Introduction to Computer and its uses | ২ |
| ৩ | বিএই ৩২০৫ | ইংলিশ–রিডিং এন্ড রাইটিং স্কিলস্ | English-Reading & Writing Skills | ২ |
| ৪ | বিএই ৫২০৪ | শিক্ষানীতি ৩ | Principle of Education 3 | ২ |
| ৫ | বিএই ৬২০৬ | শিক্ষার ইতিহাস ২ | History of Education 2 | ২ |
| ৬ | বিএই ৬২০৫ | শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা | Educational Administration and Management | ২ |
| ৭ | বিএই ৬৩০৭ | শিক্ষা মনোবিজ্ঞান ৩ | Educational Psychology 3 | ৩ |
মোট ক্রেডিট ১৫

ব্যাচেলার অব এগ্রিকালচারাল এডুকেকেন (বিএজিএড) ভর্তি ফরম কি ডিপ্লোমা ইন ফিসারিজ এর ছাত্র নিতে পারবে।